
বান্দরবানে অস্ত্রের মুখে ৩ রাবার শ্রমিককে অপহরণ
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে ৩ রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। আজ (বুধবার, ২২ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে ইউনিয়নের আলীক্ষ্যং মৌজার মুসতইল্লা পাহাড় এলাকায় অবস্থিত আবীর রাবার বাগানের স্টাফ কোয়ার্টার থেকে তাদের অপহরণ করা হয়। অপহৃতরা সবাই রোহিঙ্গা নাগরিক বলে জানা যায়।

বান্দরবানের লামায় আবারো ২২ শ্রমিক অপহরণ
বান্দরবানের লামায় আবারো ২২ জন রাবার শ্রমিককে অপহরণ করেছে সন্ত্রাসীরা। গতকাল (শনিবার) রাতে উপজেলার ফাঁসিয়া খালি ইউনিয়নের মুরুং ঝিরি পাড়া থেকে তাদের অপহরণ করা হয়।

ন্যায্যমূল্যের অভাবে হুমকির মুখে বান্দরবানের রাবার শিল্প
ন্যায্যমূল্যের অভাবে হুমকির মুখে বান্দরবানের রাবার শিল্প। বাজারে দাম না পাওয়ায় লোকসান গুণছেন চাষিরা। এতে দিন দিন রাবার চাষে আগ্রহ হারাচ্ছেন তারা। বেকার হওয়ার শঙ্কায় ৫০ হাজারের বেশি রাবার শ্রমিক। শিল্পটিকে বাঁচিয়ে রাখতে ন্যায্যমূল্য নিশ্চিতের দাবি স্থানীয় চাষি ও বাগান মালিকদের।