
চ্যাম্পিয়ন্স লিগে হেভিওয়েট লড়াই; বায়ার্নের মাঠে রিয়ালের পরীক্ষা
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই ইউরোপিয়ান জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ২-১ ব্যবধানে এগিয়ে থাকার পাশাপাশি ঘরের মাঠে খেলার সুবিধাও পাচ্ছে বায়ার্ন। যদিও চ্যাম্পিয়ন্স লিগে দুই দলের অতীত রেকর্ড সঙ্গ দেবে রিয়ালকে। রাতের আরেক ম্যাচে স্পোর্টিং সিপির বিপক্ষে খেলবে আর্সেনাল।

এস্পানিওলকে হারিয়ে শিরোপা নিশ্চিতের পথে বার্সা
কাতালান ডার্বিতে এস্পানিওলের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে বার্সেলোনা। তাতে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও মজবুত করেছে দলটি। এ জয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্সেলোনার ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্ট।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সঙ্গে আর যুক্ত থাকবে না রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সাথে রিয়াল মাদ্রিদ তাদের দীর্ঘদিনের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে। সাম্প্রতিক রেফারিং কেলেঙ্কারি ক্লাবের এই অবস্থানকে আরও কঠোর করেছে। মূলত স্পেনের রেফারিং কাঠামো পুনর্গঠনের প্রক্রিয়ার মাঝপথেই রিয়ালের নির্বাহীরা সরে দাঁড়ান।

ইউরোপের ক্লাবগুলোতে রাতে গুরুত্বপূর্ণ ম্যাচ
আন্তর্জাতিক বিরতির ব্যস্ততা কাটিয়ে ফের শুরু হয়েছে ক্লাব ফুটবলের ব্যস্ততা। ইউরোপের প্রথম সারির লিগগুলোর প্রায় সবগুলোতেই রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ।

এবার লা লিগায় হোঁচট খেলো রিয়াল
স্প্যানিশ লা লিগায় আবারও ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। জিরোনার সঙ্গে ড্র করে লিগ শিরোপার দৌড়ে হোঁচট খেলো লস ব্লাঙ্কোরা। অন্যদিকে প্রিমিয়ার লিগে ওয়েস্টহ্যাম ও সিরি আয় জয় পেয়েছে এএস রোমা।

লা লিগা: জিরোনার বিপক্ষে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ
চ্যাম্পিয়নস লিগের ব্যস্ততা কাটিয়ে লা লিগায় ফিরছে রিয়াল মাদ্রিদ। আজ (শুক্রবার, ১০ এপ্রিল) রাতে জিরোনার বিপক্ষে মাঠে নামছে স্প্যানিশ জায়ান্টরা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।

১৪ বছর পর রিয়ালকে হারালো বায়ার্ন মিউনিখ
১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। গতকাল (মঙ্গলবার, ৭ এপ্রিল) দিবাগত রাতে স্প্যানিশ জায়ান্টদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ২-১ গোলে জয় পায় বাভারিয়ানরা।

মুসলিম বিদ্বেষী আচরণের প্রতিবাদে ইয়ামাল, পাশে পেলেন ভিনিকে
মুসলিম বিদ্বেষী আচরণের কারণে সম্প্রতি মাঠেই প্রতিবাদ করেছেন বার্সেলোনার তারকা ফুটবলার লামিনে ইয়ামাল। ইয়ামালের অবস্থানকে স্বাগত জানিয়েছেন বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়াস জুনিয়র।

চ্যাম্পিয়নস লিগ: কোয়ার্টার ফাইনালে রিয়াল-বায়ার্ন দৈরথ আজ
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল শুরু আজ (মঙ্গলবার, ৭ এপ্রিল) দিবাগত রাতে । প্রথম দিনের দুই ম্যাচে একটিতে মুখোমুখি দুই পরাশক্তি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখ। অন্য ম্যাচে ইংলিশ ক্লাব আর্সেনালকে আতিথেয়তা দেবে পর্তুগিজ ক্লাব স্পোর্টিং সিপি।

স্প্যানিশ লা লিগা: ভিন্ন ম্যাচে জয় পেলো বার্সেলোনা, হারলো রিয়াল মাদ্রিদ
স্প্যানিশ লা লিগায় মায়োর্কার বিপক্ষে ২-১ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। বিপরীতে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে ‘গুঁড়িয়ে’ সেমিতে বার্সার নারীরা
উয়েফা নারী চ্যাম্পিয়িন্স লিগ
উয়েফা নারী চ্যাম্পিয়িন্স লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে ৬-০ গোলে জয় পেয়েছে বার্সেলোনা। দুই লেগ মিলিয়ে ১২-২ ব্যবধান নিয়ে সেমির টিকিট কাটলো বার্সা।

লা লিগা: রাতে ভিন্ন ম্যাচে মাঠে নামছে বার্সা, নজর থাকবে মাদ্রিদ ডার্বিতে
স্প্যানিশ লা লিগায় আজ (রোববার, ২২ মার্চ) দিবাগত রাতে মাঠে নামছে লিগ লিডার বার্সেলোনা। আরেক হাইভোল্টেজ ম্যাচে লড়বে মাদ্রিদের দুই ক্লাব রিয়াল মাদ্রিদ এবং অ্যাতলেটিকো মাদ্রিদ।