ইউরোপিয়ান লিগগুলোতে রাতে মাঠে গড়াচ্ছে যে ম্যাচগুলো

প্রতীকী ছবি
ফুটবল
এখন মাঠে
0

লা লিগায় আজ (শনিবার, ২৮ ফেব্রুয়ারি) রাতে ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। প্রিমিয়ার লিগে পৃথক ম্যাচে মাঠে নামবে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি। এছাড়াও মাঠে মাতাবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখও।

লিগে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে রাত ৯টায় ভিয়ারিয়ালের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা। বর্তমানে বার্সা ৬১ পয়েন্ট নিয়ে টেবিল টপার থাকলেও স্বস্তিতে নেই তারা।

আরও পড়ুন:

কারণ সমান ম্যাচে ৬০ পয়েন্ট নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ আছে বার্সেলোনার পা ফসকানোর অপেক্ষায়। তাছাড়া পয়েন্ট টেবিলের তিনে থাকা ভিয়ারিয়ালের বিপক্ষে লড়াইটা কঠিনই হবে লামিনে ইয়ামালদের জন্য।

এদিকে প্রিমিয়ার লিগে প্রতিপক্ষ ওয়েস্টহামকে হারিয়ে পয়েন্ট বাড়ানোর লক্ষ্যে এ রাতেই মাঠে নামছে লিভারপুল। আর লিডসের বিপক্ষে রাত ১১টায় আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ ম্যানচেস্টার সিটির সামনে।

এসএইচ