
ইইউ-ইউক্রেন ড্রোন চুক্তির পরই কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র হামলা
থেমে নেই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। বরং ক্ষমতার জানান দিতে স্থানীয় সময় আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) মধ্যরাতে ইউক্রেনের রাজধানী কিয়েভের দুটি জেলায় একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের হামলা চালিয়েছে মস্কো। এতে নিহত হন কমপক্ষে ২ জন এবং আরও ৬ আহত হয়েছেন। মূলত ইউক্রেন ও ইউরোপীয় ইউনিয়ন-ইইউ'র মধ্যে নতুন ড্রোন চুক্তি স্বাক্ষরের মাত্র কয়েক ঘন্টার মাথায় এই আক্রমণ করে রুশ বাহিনী।

ইউক্রেনের খারকিভে রাশিয়ার ভয়াবহ বোমা হামলা
ইউক্রেনের খারকিভে রাশিয়ার ভয়াবহ বোমা হামলায় একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪২ জন।

ইউক্রেনে ৫১ জনের মৃত্যু, পশ্চিমাঞ্চলে প্রাণ গেছে আরও সাতজনের
পুরোদমে সংঘাত চলছে ইউক্রেন -রাশিয়ার মধ্যে। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় মধ্য ইউক্রেনে ৫১ জনের মৃত্যুর পর পশ্চিমাঞ্চলে হামলায় প্রাণ গেছে আরও সাতজনের। রুশ অঞ্চল কুরস্কে ইউক্রেনীয় সেনা অনুপ্রবেশ অব্যাহত থাকলেও দোনেৎস্কে সেনা অভিযান আরও বাড়িয়েছে রাশিয়া। এরমধ্যেই ইউক্রেনের মন্ত্রিসভায় এসেছে বড় ধরনের পরিবর্তন।