রেলপথমন্ত্রী

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু
বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকত কক্সবাজার ভ্রমণে রেলপথে যুক্ত হলো নতুন পালক। আগের দুই জোড়া ট্রেনের সঙ্গে জনপ্রিয় মহানগর এক্সপ্রেসকেও বাড়ানো হয়েছে কক্সবাজার পর্যন্ত। আগামীতে আরও ৪ জোড়া ট্রেন যুক্ত করার পরিকল্পনা কথা জানিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। একইসঙ্গে আগামী দুই থেকে আড়াই বছরের মধ্যে রেলওয়েতে দৃশ্যমান পরিবর্তন এনে আধুনিক রেল ব্যবস্থা নিশ্চিতের আশ্বাস দেন তিনি।

ভারত থেকে আসা ২০০ ব্রডগেজ কোচ রেলওয়ে বহরে যুক্ত হবে: সংসদে রেলপথমন্ত্রী
ভারত থেকে আসা ২০০ ব্রডগেজ কোচ রেলওয়ে বহরে যুক্ত হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম। আজ (বৃহস্পতিবার, ৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. ইলিয়াস মোল্লার এক লিখিত প্রশ্নের জবাবে রেলপথ শেখ রবিউল আলম এ কথা জানান।