রোহিঙ্গা
সহযোগিতায় সম্পর্ক এগোয়, নির্ভরতায় নয়: ইইউ রাষ্ট্রদূত

সহযোগিতায় সম্পর্ক এগোয়, নির্ভরতায় নয়: ইইউ রাষ্ট্রদূত

সহযোগিতা, জোট ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতেই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের সম্পর্ক আরও এগিয়ে নেয়া সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস ইউএনডিপির

আইনি ও বিচারিক সংস্কার, সংবিধান সংশোধনসহ বাংলাদেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)। আজ (মঙ্গলবার, ২৫ আগস্ট) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ আশ্বাস দেন ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টিফেন রড্রিগেজ।

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই অগ্রগতি; উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসনে নেই অগ্রগতি; উদ্বেগ ইউরোপীয় ইউনিয়নের

রোহিঙ্গা প্রত্যাবাসনে ৯ বছরেও অগ্রগতি না হওয়ায় উদ্বেগ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেছেন, রোহিঙ্গাদের স্বেচ্ছায়, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে চায় ইউরোপীয় ইউনিয়ন।

রোহিঙ্গা সংকট: প্রত্যাবাসনে স্থবিরতা, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

রোহিঙ্গা সংকট: প্রত্যাবাসনে স্থবিরতা, কঠোর হওয়ার তাগিদ বিশেষজ্ঞদের

২০১৭ সালের পর অনেকবার উদ্যোগ নেয়া হলেও কূটনৈতিকভাবে আসেনি সমাধান, ফেরেনি একজন রোহিঙ্গাও। বছরে পর বছর রাখাইনে সংঘাত আর কূটনৈতিক জটিলতায় রীতিমতো অচলাবস্থায় এই আলোচনা। তবে, সম্প্রতি গুরুত্বপূর্ণ এই সংকট নিয়ে সরব দুই দেশই। এ অবস্থায় বৈশ্বিক শক্তিগুলোকে যুক্ত করে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি নিয়ে ঢাকার কঠোর অবস্থান প্রকাশের এটাই যথাযথ সময় বলছেন বিশেষজ্ঞরা।

রোহিঙ্গা সংকটের ৯ বছর: ঝুলে আছে প্রত্যাবাসন, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ

রোহিঙ্গা সংকটের ৯ বছর: ঝুলে আছে প্রত্যাবাসন, বাড়ছে বাংলাদেশের উদ্বেগ

জাতিগত নিধন থেকে বাঁচতে মিয়ানমার থেকে পালিয়ে আসার পর কেটে গেছে প্রায় ৯ বছর। তারা বলছেন, ক্যাম্পের জীবন অসহ্য হয়ে উঠছে, চান মর্যাদার সঙ্গে নিজদেশে ফিরতে। কিন্তু সেই প্রত্যাবাসন কি আদৌ হবে, নাকি আশ্বাসের পর আশ্বাসেই কেটে যাবে আরও একটি প্রজন্ম? কতদিনই বা সংকটের বোঝা বহন করবে বাংলাদেশ?

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

‘পরিস্থিতি স্বাভাবিক হলে’ ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশের শরণার্থী শিবিরে থাকা ৩ লাখের বেশি রোহিঙ্গাকে পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সাবেক বাসিন্দা হিসেবে যাচাই করেছে মিয়ানমার। নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে তাদের ফেরত নেয়া হবে বলে জানিয়েছে দেশটির সামরিক সরকার-সমর্থিত প্রশাসন। আজ (শনিবার, ১৫ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘোষণা দেয়। অ্যাসোসিয়েট প্রেসের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা

রোহিঙ্গা ও আশ্রয়দাতা জনগোষ্ঠীর জন্য অস্ট্রেলিয়ার ২৫ মিলিয়ন ডলারের অনুদান ঘোষণা

বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের জীবনরক্ষাকারী সহায়তা ও সুরক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে ২ কোটি ৫২ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার অনুদানের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া সরকার ও জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর)। আজ (সোমবার, ৩ আগস্ট) বাংলাদেশ সরকারের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং অস্ট্রেলিয়ার নাগরিকত্ব, শুল্ক ও বহু সংস্কৃতি বিষয়ক সহকারীমন্ত্রী এবং আন্তর্জাতিক শিক্ষা বিষয়ক সহকারীমন্ত্রী জুলিয়ান হিলের উপস্থিতিতে এ অনুদান ঘোষণা করা হয়।

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

রোহিঙ্গা শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত কক্সবাজারের উখিয়া আশ্রয় শিবিরে অবস্থানরত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

বাংলাদেশ থেকে ৩ লাখ, মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশ থেকে ৩ লাখ, মালয়েশিয়ার ৫ হাজার রোহিঙ্গা ফেরাতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম

বাংলাদেশে আশ্রয় নেয়াদের মধ্যে থেকে তিন লাখ রোহিঙ্গাকে নিজ দেশে ফিরিয়ে নিতে সম্মত হয়েছে মিয়ানমার। একই সঙ্গে মালয়েশিয়ায় অবস্থানরতদের মধ্যে পাঁচ হাজার রোহিঙ্গাকেও ফেরত নেয়ার বিষয়ে সম্মতি দিয়েছে দেশটি। এমন দাবি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অবস্থান ইতিবাচক: পরিকল্পনা উপদেষ্টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অবস্থান ইতিবাচক: পরিকল্পনা উপদেষ্টা

রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের অবস্থান ইতিবাচক বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। তিনি বলেন, ‘রাখাইন রাজ্যের রোহিঙ্গাদের প্রত্যাবাসনে চীনের সাম্প্রতিক অবস্থান ইতিবাচক। রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনে চীনের ভূমিকা প্রত্যাশা করে বাংলাদেশ।’

রোহিঙ্গারা পরিকল্পিতভাবে রাষ্ট্রহীন, রাজনৈতিক সমাধান চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গারা পরিকল্পিতভাবে রাষ্ট্রহীন, রাজনৈতিক সমাধান চায় বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশ রাজনৈতিক সমাধান চায় বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘রোহিঙ্গারা পরিস্থিতির কারণে রাষ্ট্রহীন নয়; তাদের পরিকল্পিতভাবে রাষ্ট্রহীন করা হয়েছে। এটি একটি রাজনৈতিক ব্যর্থতা, যার সমাধানও হতে হবে রাজনৈতিক।’

মিয়ানমার উপকূলে দুই নৌযানডুবি; নিখোঁজ ৫ শতাধিক রোহিঙ্গা

মিয়ানমার উপকূলে দুই নৌযানডুবি; নিখোঁজ ৫ শতাধিক রোহিঙ্গা

গত জুনের শেষ দিক থেকে মিয়ানমার উপকূলে দুটি বড় নৌযানডুবির খবর পাওয়ার পর পাঁচশোর বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ। দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।