উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতায় জোর দিচ্ছে সরকার: ড. মামুন
দেশের উচ্চশিক্ষার মান বাড়াতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মামুন। আজ (শনিবার, ১২ সেপ্টেম্বর) ঢাকার র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে অক্সফোর্ড একিউএ আয়োজিত ‘অক্সফোর্ড একিউএ লিডারশিপ কনফারেন্সে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।