স্বপ্নই থেকে গেলো ‘লাল পাসপোর্ট’
উন্নত জীবনের আশায় দেশ ছেড়েছিলেন কিশোরগঞ্জের তরুণ রিয়াদ রশিদ। স্বপ্ন ছিলো রাশিয়ার ‘লাল পাসপোর্ট’ অর্জন করে স্থায়ীভাবে সেখানে বসবাস করবেন, পরে পরিবারকেও নিয়ে যাবেন নিজের কাছে। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায় প্রাণ হারাতে হয়েছে ২৮ বছর বয়সি এ যুবককে।