বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য দক্ষিণ আফ্রিকার দল ঘোষণা
বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ সামনে রেখে দল ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। দলে ফিরেছেন টপ অর্ডার ব্যাটার টনি ডি জর্জি। হ্যামস্ট্রিং চোট কাটিয়ে দলে জায়গা পেয়েছেন তিনি। তবে বাদ পড়েছেন ডেভিড বেডিংহাম।