সূচকের পতনে ডিএসইতে লেনদেন কমেছে
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ অধিকাংশ সূচকের পাশাপাশি লেনদেনের পরিমাণও কমেছে। ডিএসইতে আজ (রোববার, ২৫ অক্টোবর) মোট ৩৮৫টি কোম্পানির ১৪ কোটি ৯৬ লাখ ৫১ হাজার ১০১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এদিন মোট লেনদেনের পরিমাণ ছিল ৪৩০ কোটি ৭২ লাখ ১১ হাজার ৬৯২ টাকা।