লেবু-চাষ
লেবুর দামে ‘আগুন’, সেরা বিকল্প যা হতে পারে

লেবুর দামে ‘আগুন’, সেরা বিকল্প যা হতে পারে

পবিত্র রমজান মাস (Ramadan Month) শুরু হওয়ার সাথে সাথেই বাজারে লেবুর চাহিদা তুঙ্গে। ধর্মপ্রাণ মুসলমানরা সারাদিন রোজা রাখার পর শরীরকে সতেজ ও হাইড্রেটেড (Hydrated) রাখতে লেবুর শরবতের ওপর নির্ভরশীল। তবে এই বাড়তি চাহিদাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা মাত্র এক-দুই দিনের ব্যবধানে লেবুর দাম (Lemon Price) প্রায় দ্বিগুণ করে দিয়েছেন, যা সাধারণ ক্রেতাদের জন্য বাড়তি চাপ সৃষ্টি করছে।

এনায়েতপুরের লেবুর হাট, দৈনিক বিক্রি কোটি টাকা

এনায়েতপুরের লেবুর হাট, দৈনিক বিক্রি কোটি টাকা

দেশে লেবুর চাহিদার বড় অংশই পূরণ করে ময়মনসিংহের ফুলবাড়িয়ার এনায়েতপুর বাজারের লেবুর হাট। অন্যতম বৃহৎ এই পাইকারি হাটে প্রতিদিন বিক্রি হয় প্রায় কোটি টাকার লেবু। এবার দাম ভালো পাওয়ায় খুশি প্রান্তিক চাষিরা। তবে হাট অব্যবস্থাপনা নিয়ে রয়েছে নানা অভিযোগ।