লোকোমোটিভ-কারখানা

ঈদুল আজহায় নির্বিঘ্ন যাত্রীসেবা নিশ্চিতে পূর্বাঞ্চল রেলে প্রস্তুত হচ্ছে ৯০টি ইঞ্জিন
আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রীসেবা নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চল ব্যাপক প্রস্তুতি নিয়েছে। প্রস্তুত করা হচ্ছে ৯০টি লোকোমোটিভ (ইঞ্জিন)। এ ছাড়া বিশেষ ট্রেন ও বাড়তি কোচ যুক্ত করাসহ নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। রেলওয়ে পূর্বাঞ্চলের পাহাড়তলী ও ঢাকা বিভাগের লোকোমোটিভ কারখানায় এসব ইঞ্জিন মেরামত ও প্রস্তুতের কাজ চলছে।

‘বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি-কোটি টাকা অপচয় করেছে’
বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছেন বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান। আজ (শুক্রবার, ২২ নভেম্বর) দিনাজপুরের পার্বতীপুর কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।