২১০০ সালের মধ্যে মানবজাতি বিলুপ্তির শঙ্কা, দায়ী হতে পারে পরমাণু যুদ্ধ ও এআই
পারমাণবিক যুদ্ধ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষতিকর অপব্যবহার মানবজাতির ভবিষ্যৎকে চরম ঝুঁকির মুখে ফেলতে পারে বলে সতর্ক করেছে চিকিৎসাবিষয়ক আন্তর্জাতিক সাময়িকী দ্য ল্যানসেটের একটি নতুন প্রতিবেদন। এতে বলা হয়েছে, যদিও এ ধরনের বিপর্যয় ঘটার আশঙ্কা তুলনামূলকভাবে কম, তবুও আগামী ২১০০ সালের মধ্যে এসব হুমকি মানবসভ্যতাকে বিলুপ্তির দিকে ঠেলে দেয়ার ঝুঁকি তৈরি করছে।