প্যারিসে আবারও সহিংসতার শঙ্কা; বিলাসবহুল ব্র্যান্ডগুলোর নজিরবিহীন সতর্কতা
ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবা খাতে বাজেট কাটছাঁটের প্রতিবাদে শনিবার নতুন করে বিক্ষোভের ডাক দেয়া হয়েছে। এ বিক্ষোভ ঘিরে সম্ভাব্য সহিংসতা ও লুটপাটের আশঙ্কায় প্যারিসের বিলাসবহুল ব্র্যান্ডগুলোর শোরুমে নজিরবিহীন সতর্কতা নেয়া হয়েছে। অনেক দোকান তাদের চকচকে কাচের সম্মুখভাগ কাঠের তক্তা ও ধাতব খাঁচা দিয়ে ঢেকে ফেলেছে, আবার কেউ কেউ শোরুম পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।