
চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে শুক্রবার ঈদ
সৌদি আরবে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি আজ বুধবার (বুধবার, ১৮ মার্চ)। ফলে আগামী শুক্রবার (২০ মার্চ) দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। চাঁদ না দেখতে পাওয়ার বিষয়টি মক্কা ও মদিনার মসজিদভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন এ তথ্য নিশ্চিত করে। পরে দেশটির সুপ্রিম কোর্ট থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। সৌদি আরবের পাশাপাশি সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও শুক্রবার ঈদ উদযাপন হবে।

সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখার বৈঠক চলছে
সৌদি আরবে পবিত্র রমজান মাসের ২৯তম দিন আজ (বুধবার, ১৮ মার্চ)। বিশ্বজুড়ে মুসলিম উম্মাহ শাওয়াল মাসের চাঁদ দেখার প্রস্তুতি নিয়েছে আজ। যা পবিত্র রমজান মাসের সমাপ্তি ও ঈদুল ফিতরের বার্তা দেয়। । সৌদি আরবের বিভিন্ন প্রান্তে শাওয়াল মাসের চাঁদ দেখার লক্ষ্যে রাজকীয় সুপ্রিম কোর্টের বিশেষ অধিবেশন শুরু হয়েছে।

ঈদ বুধবার না বৃহস্পতিবার জানা যাবে কাল
মঙ্গলবার (৯ এপ্রিল) বাংলাদেশের আকাশে পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে পরের দিন অর্থাৎ বুধবার (১০ এপ্রিল) পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। আর বাংলাদেশের কোথাও চাঁদ দেখা না গেলে বুধবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। সেক্ষেত্রে ঈদ উদযাপিত হবে বৃহস্পতিবার (১১ এপ্রিল)।