শাবানা-মাহমুদ
যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষা বেড়ে দ্বিগুণ, ছাড় পাচ্ছেন সেবাকর্মীরা

যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অপেক্ষা বেড়ে দ্বিগুণ, ছাড় পাচ্ছেন সেবাকর্মীরা

অভিবাসন নীতিতে বড় ধরনের পরিবর্তন এনেছে যুক্তরাজ্য। এর আওতায় অধিকাংশ বিদেশি কর্মীর স্থায়ী বসবাসের (পার্মানেন্ট রেসিডেন্সি) অনুমতির জন্য অপেক্ষার মেয়াদ দ্বিগুণ করে ১০ বছর করা হয়েছে। একই সঙ্গে ছোট নৌকায় করে অবৈধ পথে আসা শরণার্থীদের ক্ষেত্রে এই অপেক্ষার সময় বাড়িয়ে সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। তবে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে তীব্র আপত্তির মুখে সামাজিক ও স্বাস্থ্যসেবা খাতের লাখ লাখ কর্মীকে (কেয়ার ওয়ার্কার) এই কঠোর বিধিনিষেধ থেকে ছাড় দেয়া হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।