চার দাবিতে রাজধানীতে এনসিপির লিফলেট বিতরণ ও গণসংযোগ
৩০ অক্টোবর শাহবাগে সমাবেশের আহ্বান
গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং নিত্যপণ্যের মূল্যস্ফীতি রোধসহ চার দাবিতে রাজধানীতে সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচির দ্বিতীয় দিনে আজ (শনিবার, ২৪ অক্টোবর ) রাজধানীর যাত্রাবাড়ী ও উত্তরায় দলটির নেতাকর্মীরা সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।