
কিউএস বিশ্ব র্যাঙ্কিংয়ে এবারও দেশসেরা ঢাকা বিশ্ববিদ্যালয়
যুক্তরাজ্যভিত্তিক বিশ্বখ্যাত শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান কোয়াককোয়ারেলি সায়মন্ডস (কিউএস) প্রকাশিত ২০২৭ সালের কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং ২০২৭: টপ গ্লোবাল ইউনিভার্সিটি শীর্ষক তালিকায় তৃতীয়বারের মতো বিশ্বের সেরা ৬০০ বিশ্ববিদ্যালয়ের মধ্যে স্থান করে নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন, চেয়ারম্যান ক্রীড়া প্রতিমন্ত্রী
যুবকল্যাণ তহবিল আইন, ২০১৬-এর ক্ষমতাবলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনে যুবকল্যাণ তহবিল ব্যবস্থাপনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার। এ বিষয়ে গত মঙ্গলবার (২ জুন) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুব-৩১ অধিশাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এ বোর্ডের চেয়ারম্যান এবং মন্ত্রণালয়ের সচিব (সিনিয়র সচিবসহ) বোর্ডের সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

তুরস্কের সহযোগিতায় পুনর্নির্মাণ হচ্ছে ঢাবির কেন্দ্রীয় মসজিদ
তুরস্কের সর্ববৃহৎ বেসরকারি সাহায্য সংস্থা আইডিডিইএফের আর্থিক সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ পুনর্নির্মাণ করা হবে। এ মসজিদ কমপ্লেক্সে শিক্ষা ও গবেষণার সুযোগসহ সব ধরনের আধুনিক সুযোগ সুবিধা থাকবে। আজ (শুক্রবার, ২৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে সাক্ষাৎ করে আইডিডিইএফের আন্তর্জাতিক সমন্বয়ক সালাহউদ্দিন সিল্যান বিশ্ববিদ্যালয়ের মসজিদ কমপ্লেক্স নির্মাণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।