সব পণ্যের গুণগত মান নিশ্চিতে বিএসটিআইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: বাণিজ্যমন্ত্রী
নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ ব্যবহারযোগ্য প্রতিটি পণ্যের গুণগত মান নিশ্চিত করতে বিএসটিআইকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন শিল্প, বাণিজ্য ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো হচ্ছে।