
বিশ্বব্যাপী আবারও শুল্ক বৃদ্ধির ঘোষণা ট্রাম্পের
একদিন যেতে না যেতেই বিশ্বের সব দেশের পণ্যে সম্পূরক শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। কখনোই ব্যবহার না হওয়া বাণিজ্য আইন প্রয়োগ করে ৫ মাসের জন্য যে কোনো দেশের পণ্যে এই শুল্ক কার্যকর করতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট। গতকাল (শনিবার, ২১ ফেব্রুয়ারি) এক এক্স বার্তায় এই ঘোষণা দেন তিনি।

সংশোধিত কর নীতি, তামাক খাতে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা
সাম্প্রতিক সময়ে শুল্ক ও কর নীতির সংশোধন, বিশেষ করে সিগারেট খাতে উল্লেখযোগ্য সম্পূরক শুল্ক বৃদ্ধি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিগারেট উৎপাদন খাতের শীর্ষস্থানীয় তিন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকগণ। পরিবর্তিত শুল্ক ও কর নীতির কারণে দেশে টেকসই উপায়ে ব্যবসা পরিচালনা কার্যক্রম হুমকির মুখে পড়বে বলে মত প্রকাশ করেছেন বিএটি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মনীষা আব্রাহাম, জেটিআই বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মাউন্ট পল হলওয়ে ও ফিলিপ মরিস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রেজা-উর-রহমান মাহমুদ। উদ্ভূত পরিস্থিতিতে সংশোধিত শুল্ক ও কর নীতি নিয়ে উদ্বেগ প্রকাশকে সমীচীন মনে করছেন তারা। আজ (বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

ট্রাম্পের নতুন অর্থনৈতিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে: আইএমএফ
ডোনাল্ড ট্রাম্পের নতুন অর্থনৈতিক পরিকল্পনা যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সম্প্রতি আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ার গৌরিনচাস বলেন, শুল্ক বৃদ্ধি ও অভিবাসন সীমিত করার মতো প্রস্তাবের ফলে দেশটিতে সরবরাহ কমে আসার সঙ্গে পণ্য ও সেবার মূল্য বাড়াতে পারে।