সংসদ অধিবেশন ঘিরে ডিএমপির কঠোর বিধিনিষেধ
আগামীকাল (বৃহস্পতিবার, ১২ মার্চ) থেকে শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন কেন্দ্র করে রাজধানী ঢাকার শেরেবাংলা নগর ও সংসদ ভবনের পার্শ্ববর্তী এলাকায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। আজ (বুধবার, ১১ মার্চ) রাত ১২টা থেকে অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল এবং অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।