ডিএসইতে সূচকের উত্থান, লেনদেন ছাড়াল ৫২২ কোটি টাকা
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সবকটি প্রধান মূল্যসূচক বেড়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। দিন শেষে ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ৫২২ কোটি ২৮ লাখ ৭০ হাজার টাকা।