শেয়ারবাজারে-ধস
চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বিশাল ধস; চার মাসে হারালো ৪৮ হাজার কোটি ডলার

চীনের কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে বিশাল ধস; চার মাসে হারালো ৪৮ হাজার কোটি ডলার

চীনে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ঘিরে তৈরি হওয়া অতিরঞ্জিত মূল্যায়নের কৃত্রিম জোয়ারে বড় ধরনের ধস নেমেছে। মাত্র চার মাসেরও কম সময়ে দেশটির প্রধান প্রযুক্তি শেয়ার সূচক স্টার৫০ প্রায় ৪০ শতাংশ দর হারিয়েছে। এর ফলে বাজার থেকে উধাও হয়ে গেছে প্রায় ৪৮ হাজার কোটি (৪৮০ বিলিয়ন) মার্কিন ডলার। একই সময়ে দেশটির সমন্বিত সিএসআই৩০০ সূচক জুন মাসের শীর্ষ অবস্থান থেকে প্রায় ২০ শতাংশ এবং হার্ডওয়্যারভিত্তিক কাইনেক্সট সূচক ৩৬ শতাংশ কমেছে। এর বিপরীতে মার্কিন প্রযুক্তি সূচক নাসডাক তার ইতিহাসের সর্বোচ্চ অবস্থান থেকে মাত্র ৬ শতাংশ নিচে অবস্থান করছে।