
নারায়ণগঞ্জে ওয়াসার পানি শোধনাগার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকারমন্ত্রী
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাস্তবায়নাধীন ঢাকা এনভাইরনমেন্টালি সাসটেইনেবল ওয়াটার সাপ্লাই প্রোজেক্ট বা নডিইএসডাব্লিউএসপি বর্তমানে দেশের অন্যতম বৃহৎ পানি সরবরাহ প্রকল্প। আজ (সোমবার, ৮ জুন) বেলা ১০টায় প্রকল্পটি পরিদর্শনে যান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসময় তিনি প্রকল্পটি ঘুরে দেখেন।

দুই মাসের মধ্যে বেশির ভাগ তেল পরিশোধন সক্ষমতা পুনরুদ্ধারের লক্ষ্য ইরানের
মার্কিন-ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত তেল পরিশোধন ও বিতরণ স্থাপনাগুলোর বেশির ভাগই এক থেকে দুই মাসের মধ্যে হামলার আগের সক্ষমতার ৭০ থেকে ৮০ শতাংশে ফিরিয়ে আনা যাবে বলে আশা করছে ইরান। রয়টার্সের প্রতিবেদন এ তথ্য উঠে এসেছে।

চট্টগ্রামের হালদায় লবণাক্ততায় পানি উৎপাদন কমে রেশনিং, সপ্তাহে দুই দিন সরবরাহ
চট্টগ্রামের হালদা নদীতে লবণাক্ততা বাড়ায় দিনে প্রায় ৪ কোটি লিটার পানি উৎপাদন কমে গেছে ওয়াসার। প্রতিদিন দুটি পানি শোধনাগার বন্ধ রাখতে হচ্ছে ৬-৭ ঘণ্টা। ওয়াসার হিসাবে, দৈনিক চাহিদার চাইতে প্রায় ১৪ কোটি লিটার পানি কম সরবরাহ করতে হচ্ছে। রেশনিং করে কিছু এলাকায় পানি দেয়া হচ্ছে সপ্তাহে ২ দিন। এতে ভোগান্তিতে পড়েছে নগরবাসী। শুধু পানি সংকট নয়, হালদা দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রজনন কেন্দ্র। এ নদীতে লবণাক্ততা বাড়ায় মা মাছসহ নদীর পুরো জীববৈচিত্রের জন্য হুমকি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সৌদির অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি বেড়েছে
জুন মাসে সৌদি আরবের শোধনাগার থেকে অপরিশোধিত জ্বালানি তেল রপ্তানি ১২ শতাংশ বেড়েছে। এর ফলে প্রতিদিন ১৩ লাখ ৭০ হাজার ব্যারেল তেল উত্তোলন করা হচ্ছে। দেশটির দুটি প্রতিষ্ঠান যৌথভাবে এ তথ্য জানিয়েছে। তথ্যানুযায়ী, রপ্তানিকৃত পণ্যের মধ্যে ডিজেল, মোটর ও বিমানের গ্যাসোলিন ও জ্বালানি তেল উৎপাদনে প্রক্রিয়াজাত অপরিশোধিত জ্বালানি তেল রয়েছে।