
সরকারকে বিপদে ফেলতেই নির্দিষ্ট গোষ্ঠী শ্রমিক অসন্তোষ তৈরি করছে: কর্মসংস্থান মন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, সরকারকে বিপদে ফেলতেই নির্দিষ্ট একটি গোষ্ঠী শ্রমিক অসন্তোষ তৈরি করছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) বিকেলে সিলেটের জৈন্তাপুরের চিকনাগুলের হবিবনগর চা বাগানের শ্রমিকদের মধ্যে পূজার উপহার সামগ্রি বিতরণ শেষে তিনি এ কথা জানান।

৪০তম ফোবানা সম্মেলনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলেন প্রবাসী কল্যাণমন্ত্রী
৪০তম ফোবানা কনভেনশন ২০২৬-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিতে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রীর সঙ্গে আইএলও মহাপরিচালকের দ্বিপাক্ষিক বৈঠক
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো। আজ (রোববার, ১৯ জুলাই) সচিবালয়ে মন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের শ্রম খাতের আধুনিকায়ন, শ্রম আইন সংস্কার, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং আন্তর্জাতিক শ্রমমান নিশ্চিতকরণে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

আইএলও মহাপরিচালক ও শ্রমমন্ত্রীর সাক্ষাৎ; কর্মসংস্থান সৃষ্টিতে সহযোগিতার আশ্বাস
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট হোংবো বাংলাদেশ সরকারের অগ্রাধিকারের সঙ্গে সংহতি রেখে কর্মসংস্থান সৃষ্টিতে সংস্থার পক্ষ থেকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন।

ঈদের আগে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সরকার মালিকপক্ষকে সহযোগিতা করবে: শ্রমমন্ত্রী
ঈদের আগে শ্রমিকদের বেতন ভাতা পরিশোধ করতে মালিকপক্ষকে সরকার সব ধরনের সহযোগিতার করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

শ্রমিক-মালিক সম্পর্কোন্নয়নে জোর দিতে হবে: শ্রমমন্ত্রী
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের সামনের যে চ্যালেঞ্জগুলো রয়েছে তা মোকাবিলা করতে শ্রমিক-মালিক সম্পর্কোন্নয়নে জোর দিতে হবে।