শ্রমিক-মালিকের সদিচ্ছায় অল্প সময়ে মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে: শ্রমমন্ত্রী
শ্রমিক নেতারা ও মালিকপক্ষের প্রতিনিধিদের সদিচ্ছা এবং আন্তরিক সহযোগিতার কারণে অল্প সময়ের মধ্যে নিম্নতম মজুরি বোর্ড গঠন ও মজুরি নির্ধারণ সম্ভব হয়েছে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ (বৃহস্পতিবার, ২৬ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরির বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।