শেরপুর সীমান্তে ১৭ লাখ টাকা মূল্যের ভারতীয় বডি স্প্রে জব্দ
শেরপুরের শ্রীবরদি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে সাড়ে ১৭ লাখ ৯৬ হাজার টাকা মূল্যের ভারতীয় ‘ডেনভার বডি স্প্রে’ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। আজ (রোববার, ১৫ নভেম্বর) উপজেলার সীমান্তবর্তী হাড়িয়াকোণা এলাকায় ওই অভিযান পরিচালনা করা হয়।