বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনে আগ্রহী টয়োটা
আগামী এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশে হাইব্রিড গাড়ি সংযোজন কারখানা স্থাপনের বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে জাপানের বিশ্বখ্যাত গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টয়োটা। এ উদ্যোগ বাস্তবায়িত হলে দেশের গাড়ি শিল্পে বিদেশি বিনিয়োগ, উন্নত প্রযুক্তির ব্যবহার এবং স্থানীয় উৎপাদন সক্ষমতা বাড়ানোর নতুন সুযোগ তৈরি হবে।