সতর্কসংকেত

রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস
সকাল থেকেই ঝুম বৃষ্টিতে ভিজছে রাজধানী। শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন অঞ্চলেও আজ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে রংপুর, দিনাজপুর ও ফরিদপুর অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

দেশের ১৩ অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
দেশের ১৩ অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ বৈরী আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আজ (সোমবার, ১৫ জুন) আবহাওয়া অধিদপ্তরের দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।