গাজীপুরে ইবনে সিনা কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে
গাজীপুরের সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে আনতে৬টি ইউনিট কাজ করেছে। আজ (শনিবার, ১৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা মো. তালহা বিন জসিম।