
বিভাগীয় হাসপাতালগুলোতে সুযোগ-সুবিধা বাড়ানোর ওপর জোর দিলেন মন্ত্রী
বিভাগীয় পর্যায়ের হাসপাতালগুলোতে পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম ও সুযোগ সুবিধা নিশ্চিত করা হলে ডাক্তাররা সেখানে গিয়ে সেবা দিয়ে অনুপ্রাণিত হবেন বলে জানিয়েছেন নারী ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে হলে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। জানান, শিক্ষকদের সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানে সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, যাতে শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা পেয়ে দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।

প্রতিবন্ধীদের জন্য সরকারের অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা রয়েছে: সমাজকল্যাণমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের উপযুক্ত দক্ষতা, প্রয়োজনীয় উপকরণ ও আর্থিক সহায়তা দেয়া হলে তারাও সমাজের মূলধারায় যুক্ত হয়ে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন বলে মন্তব্য করেছেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৈষম্যহীন ও পক্ষপাতহীন সহযোগিতা নিশ্চিত করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
সমাজের সব স্তরে বৈষম্যহীন ও পক্ষপাতহীন সহযোগিতা নিশ্চিত করছে সরকার। অপরাধী যে দলেরই হোক, আইনের আওতায় তাকে কোনো ছাড় দেয়া হবে না বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেছেন, সবার রক্ত ও অধিকার সমান, তাই রাষ্ট্রের কাছে সবাই সমান মর্যাদা ও ন্যায়বিচার পাওয়ার অধিকারী।

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে: সমাজকল্যাণমন্ত্রী
আজ (সোমবার, ১২ অক্টোবর) থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। দেশের মোট ৭৯১টি স্থানে এ কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ তথ্য সংগ্রহের কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

ফ্যাসিবাদের ‘লিগ্যাসির’ কারণে পদক্ষেপের সুফল পেতে সময় লাগছে: সমাজকল্যাণমন্ত্রী
পলাতক ফ্যাসিবাদের অনেকগুলো লিগ্যাসি রেখে গিয়েছে, ফলে সরকারের পদক্ষেপগুলোর ফল পেতে কিছুটা সময় লাগছে বলে মন্তব্য করেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

সাধারণ মানুষের দল বিএনপিতে ধর্ম-বর্ণের ভেদাভেদ নেই: সমাজকল্যাণমন্ত্রী
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সব শ্রেণি-পেশার মানুষের কল্যাণে সেবা দিয়ে যাচ্ছে। বিএনপি সাধারণ মানুষের দল। এখানে ধর্ম-বর্ণের কোনো ভেদাভেদ নেই।

সব গণতান্ত্রিক আন্দোলনের শহিদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব: সমাজকল্যাণমন্ত্রী
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এ যাবৎকালের সব গণতান্ত্রিক আন্দোলনে শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের সবার নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

আমরা গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন: সমাজকল্যাণমন্ত্রী
‘আমরা গোপন রাজনীতি করি না, সাহস থাকলে সামনে আসেন’—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ। আজ (রোববার, ১৩ সেপ্টেম্বর) পঞ্চগড় জেলা বিএনপির কার্যালয়ে দলের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি পরিদর্শনে ফুলগাজীতে সমাজকল্যাণমন্ত্রী
আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের ফেনীর ফুলগাজী সফর উপলক্ষে প্রস্তুতির অগ্রগতি ও সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

স্বামী-স্ত্রীর কর্মস্থল কাছাকাছি রাখার চেষ্টা করা হচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী
স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দেশের মালিকানা জনগণের; তা রক্ষায় সবাইকে সজাগ থাকতে হবে: সমাজকল্যাণমন্ত্রী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা এজেডএম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনগণ ১২ই ফেব্রুয়ারীতে যেমন ভোটটা দেয়ার সুযোগ পেয়েছেন, সেই সুযোগ আপনারা ২০০৯-এ, ২০১৪-তে, ১৮-তে, ২৪-এ আপনারা পান নাই, দেশের মালিকানা আপনারা। দেশের মালিকানা যাতে কোন অবস্থাতেই কেউ ছিনিয়ে নিতে না পারে,ষড়যন্ত্রকারীরা যাতে সফল হতে না পারে সেই দিকে সবাইকে সজাগ থাকতে হবে।