
জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদদের প্রতি সর্বস্তরের শ্রদ্ধা
জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শাহবাগে স্মৃতিস্তম্ভে শহিদের স্মরণ করছেন সর্বস্তরের জনতা। শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী, প্রতিমন্ত্রীসহ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় তারা বলেন, জুলাই অভ্যুত্থান রাষ্ট্র পরিবর্তনের নতুন অধ্যায়ের সূচনা। প্রতিমন্ত্রী বলেন, জুলাই গণহত্যার বিচার নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ।

জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করতে চায় সরকার: তথ্যমন্ত্রী
জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, ‘এ-সংক্রান্ত সব সিদ্ধান্ত ও বাস্তবায়ন জাতীয় সংসদের মাধ্যমেই হবে, এর বাইরে কোনো পদক্ষেপ নেয়ার সুযোগ নেই।’ আজ (সোমবার, ৩ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অভিবাসী ঠেকাতে ১৬০০ ফুট ভাসমান প্রতিবন্ধক বসালো স্পেন
অভিবাসনপ্রত্যাশীদের আকস্মিক ঢলের পর সমুদ্র নিরাপত্তায় মরোক্কো ও সেউতার মধ্যবর্তী স্থানে ১ হাজার ৬০০ ফুট ভাসমান ব্যারিয়ার বসিয়েছে স্পেন সরকার। এদিকে, এখন পর্যন্ত ৪৮ হাজারেরও বেশি অভিবাসী মরোক্কোতে ফেরত গেলেও সেউতার পরিস্থিতি স্বাভাবিক হয়নি বলে উদ্বেগ জানিয়েছে নগর প্রশাসন। আর অর্থনৈতিক সংকটে জর্জরিত মরক্কোয় ফেরত যেতে অস্বীকৃতি জানিয়েছেন সাগর পাড়ি দেয়া অভিবাসনপ্রত্যাশীরা।

সরকার নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ: তথ্যমন্ত্রী
সরকারের সমালোচনা অপরাধ নয়, রাষ্ট্রের বিরুদ্ধে বলা অপরাধ হিসেবে গণ্য হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন।

কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
গতানুগতিক শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে কারিগরি শিক্ষায় জোর দিচ্ছে সরকার জানিয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর চীন সফরেও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

ডাবল লিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত সরকারের
কৃষকদের দাবি অনুযায়ী ডাবল লিফটিংয়ের মাধ্যমে বরেন্দ্র অঞ্চলে পানি সরবরাহ করে সেচের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এজন্য ১২ হাজার কোটি টাকায় শিগগির দুইটি প্রকল্পের কাজ শুরু হবে।

গ্যাস সংকটে জনদুর্ভোগে সরকারের দুঃখপ্রকাশ; আগামী সপ্তাহের মধ্যেই উন্নতির আশা
সাম্প্রতিক গ্যাস সংকটের কারণে সাধারণ মানুষের দুর্ভোগে দুঃখপ্রকাশ করেছে সরকার। একই সঙ্গে সংকট দ্রুত নিরসনে বহুমুখী উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মানসম্মত শিক্ষা নিশ্চিত করাই সরকারের অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী
দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করাকে সরকারের অন্যতম অগ্রাধিকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এ লক্ষ্য অর্জনে শিক্ষাব্যবস্থার প্রতিটি স্তরে গুণগত পরিবর্তন আনতে সমন্বিত উদ্যোগ, কার্যকর তদারকি এবং সময়োপযোগী পরিকল্পনা বাস্তবায়ন অব্যাহত থাকবে।

সব শ্রেণি-পেশার মানুষের চিকিৎসা ও পুনর্বাসন করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী
সকল শ্রেণির পেশার মানুষের সকল ধরনের চিকিৎসা ও পুনর্বাসন করতে বিএনপি সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি; প্রার্থী বাছাইয়ে কৌশলী হওয়ার পরামর্শ
রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল নিয়ে ইসির জরুরি বৈঠকে প্রস্তুতির বিষয়ে আলোচনা হয়েছে। নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ জানিয়েছেন, অক্টোবরের ২৪ তারিখের মধ্য নির্বাচন সম্পন্নের কথা থাকলেও সরকার চাইলে এর আগেই প্রস্তুত থাকবে ইসি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, রাষ্ট্রপতি নির্বাচনের ক্ষেত্রে তড়িঘড়ি নয়; ভবিষ্যতে সরকারের জন্য যাতে ট্র্যাজেডি না হয় এজন্য ভালো ইমেজধারী ব্যক্তিকে বাছাই করা জরুরি। প্রার্থী বাছাইয়ে বহির্বিশ্বের কোনো প্রকার চাপ থাকলে সরকারকে হতে হবে কৌশলী।

ফের চালু ঢাকা-নারিতা ফ্লাইট; জাপানের সঙ্গে সম্পর্ক জোরদারের আশা
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর ফের চালু হলো বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা-ঢাকা রুটের সরাসরি ফ্লাইট। এর উদ্বোধন করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আশা করেন, সরাসরি ফ্লাইট সুবিধার কারণে বাংলাদেশ-জাপান বাণিজ্য, বিনিয়োগ, পর্যটন ও শিক্ষা সম্পর্ক জোরদার হবে। অন্যদিকে বিমান প্রতিমন্ত্রী জানান, চাহিদা থাকায় বোয়িংয়ের পাশাপাশি এয়ারবাসও কিনবে সরকার।

সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতি অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সরকার: আইনমন্ত্রী
সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছে সরকার বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘অভিযোগের তদন্ত শেষে জনস্বার্থ বিবেচনায় আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’