সরকারি-চাকরির-অধ্যাদেশ

সরকারি চাকরিতে কোটায় নিয়োগ হচ্ছে কত শতাংশ, জানালেন প্রতিমন্ত্রী
বর্তমানে দেশের প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ মেধার ভিত্তিতে হচ্ছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বাকি মাত্র ৭ শতাংশ পদ বিভিন্ন কোটার জন্য সংরক্ষিত রয়েছে। আজ (বৃহস্পতিবার, ১৬ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এই তথ্য জানান।

সরকারি চাকরির অধ্যাদেশ পুনর্বিবেচনার সুযোগ আছে: আইন উপদেষ্টা
আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল বলেছেন, সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫ পুনর্বিবেচনার সুযোগ আছে। জাতিসংঘের ‘বলপ্রয়োগে বা অনিচ্ছাকৃতভাবে গুম’ সম্পর্কিত কার্যনির্বাহী দলের সঙ্গে বৈঠকের পর সচিবালয়ে আজ (সোমবার, ১৬ জুন) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ কথা জানান।