
ঈদে কতদিনের ছুটি পাবেন সরকারি-বেসরকারি চাকরিজীবীরা?
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ বা ২১ মার্চ অনুষ্ঠিত হতে পারে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর (Eid-ul-Fitr 2026)। প্রতি বছর ঈদের সময় ঢাকা থেকে ঘরমুখো মানুষের ঢল নামে, যার ফলে তৈরি হয় তীব্র যানজট (Traffic Congestion) ও ভোগান্তি। তবে এবার ছুটির বিন্যাস এমনভাবে পড়েছে যে, সরকারি-বেসরকারি চাকরিজীবীরা বেশ আয়েশ করেই বাড়ি ফিরতে পারবেন।

অফিস-আদালত খোলায় রাজধানীর সড়কে গাড়ির চাপ
সরকারের নির্বাহী আদেশে টানা তিনদিনের ছুটির পর সরকারি-বেসরকারি অফিস-আদালত ও ব্যাংক খুলেছে আজ। আর এতে রাজধানীর অধিকাংশ এলাকার সড়কে আজ (বুধবার, ২৪ জুলাই) সকাল থেকেই গাড়ির চাপ দেখা গেছে। কোথাও কোথাও তৈরি হয় তীব্র যানজট। গণপরিবহন কম থাকা আর যানজটের কারণে ভোগান্তি পোহাতে হয় অফিসগামীদের। তবে পুরোদমে দূরপাল্লার যানবাহন চালু হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রীদের।

ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে নগরবাসী
ঈদুল আজহার ছুটি শেষে চালু হয়েছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠানগুলো। তাই কর্মস্থলে যোগ দিতে প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। গতকাল থেকেই ঢাকায় ফিরতে শুরু করেছেন তারা। তবে আজ এ সংখ্যা কিছুটা বেশি।