
চার দিনের সরকারি সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি
চার দিনের সরকারি সফরে নিজ জেলা পাবনায় যাচ্ছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সফরে তিনি বাবা-মায়ের কবর জিয়ারতের পাশাপাশি আত্মীয়স্বজনদের সঙ্গে একান্তে সময় কাটাবেন। গতকাল (মঙ্গলবার, ২৪ মার্চ) রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম মো. লুৎফর রহমান স্বাক্ষরিত সফরসূচিতে এ তথ্য জানানো হয়েছে।

আরব আমিরাত সফর শেষে দেশে ফিরলেন বিমান বাহিনী প্রধান
আরব আমিরাতে বৈদেশিক সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। গত বৃহস্পতিবার (২০) নভেম্বর তিনি দেশে ফেরেন। আজ (শনিবার, ২২ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনী প্রধান
তুরস্কে সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আজ (সোমবার, ৬ অক্টোবর) তিনি দেশে ফেরেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধানের তুরস্ক গমন
সরকারি সফরে তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি। আজ (বুধবার, ১ অক্টোবর) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
তিনদিনের সরকারি সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ১১ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর পৌঁছান।

লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা
চার দিনের সরকারি সফরে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ (সোমবার, ৯ জুন) প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি সন্ধ্যা সাড়ে ৭ টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বেইজিং পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
চারদিনের সরকারি সফরে বেইজিং পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ (বৃহস্পতিবার, ২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে বেইজিংয়ে পৌঁছান তিনি।

চীনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে চীনে পৌঁছেছেন। আজ (বুধবার, ২৬ মার্চ) বাংলাদেশ সময় বিকাল ৪টা ১৫ মিনিটে চীনের হাইনানে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে।

প্রধান উপদেষ্টা চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চারদিনের সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (বুধবার, ২৬ মার্চ) দুপুর ১টায় প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

দু’দিনের সফরে বাংলাদেশে কাতারের নৌপ্রধান
দু’দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন কাতার নৌবাহিনীর প্রধান স্টাফ মেজর জেনারেল (সি) আব্দুল্লাহ হাসান এম এ আল-সুলাইতি।

যুক্তরাষ্ট্র-কানাডা সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান
যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ (শুক্রবার, ২৫ অক্টোবর) সন্ধ্যায় তিনি দেশে এসে পৌঁছেছেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে। এর আগে গত ১৫ অক্টোবর সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডার উদ্দেশে ঢাকা ত্যাগ করেন সেনাপ্রধান।

সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গেলেন সেনাপ্রধান
সরকারি সফরে যুক্তরাষ্ট্র ও কানাডা গমন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি। আজ ( মঙ্গলবার, ১৪ অক্টোবর) আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।