
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক ৭ নভেম্বর
ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইতিহাসের এক যুগসন্ধিক্ষণ। এই বিপ্লবের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ও সংহতি ফিরে আসে। সিপাহী-জনতার সমর্থনে রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন জিয়াউর রহমান। রাজনীতিবিদের মতে, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পেয়েছে শক্তিশালী ভিত্তি।

রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার: জাতিসংঘের প্রতিবেদন
বেসামরিক চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশসহ ২৯টি দেশের নাগরিকদের রাশিয়ার সশস্ত্র বাহিনীতে নিয়োগের জন্য পাচার করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনবিষয়ক জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন। বিভিন্ন দেশে সক্রিয় নিয়োগকারী চক্রের সঙ্গে সমন্বয় করে প্রতারণা ও জবরদস্তির মাধ্যমে বিদেশি নাগরিকদের রুশ বাহিনীতে নিয়োগের প্রমাণ পাওয়া গেছে।

হুথিদের বিরুদ্ধে বড় অভিযানের প্রস্তুতি সৌদির
ক্রমেই তীব্রতর হচ্ছে ইয়েমেন সরকারি বাহিনী ও হুথি বিদ্রোহীদের মধ্যকার লড়াই। এরইমধ্যে একদিনেই হুথিদের লক্ষ্য করে ৪৭৪টি হামলা চালিয়েছে দেশটির সশস্ত্র বাহিনী। এতে হতাহত হয়েছেন দেড় হাজারেরও বেশি হুথি সদস্য। অন্যদিকে দক্ষিণ সৌদি আরবকে লক্ষ্য করে ছোড়া তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। এরইমধ্যে এক লাখ ইয়েমেনি সেনার সমন্বয়ে ইরান সমর্থিত হুথি গোষ্ঠীর ওপর বড় ধরনের সামরিক হামলার পরিকল্পনা করছে সৌদি আরব।

উত্তর কোরিয়ায় নতুন যুদ্ধাস্ত্রের পরীক্ষা সফল
নতুন একটি যুদ্ধাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আজ (মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর) কিম জং উনের উপস্থিতিতে এই পরীক্ষা চালায় দেশটির ক্ষেপণাস্ত্র উৎপাদনকারী সরকারি সংস্থা।

সরকারি সফরে সৌদি আরব গেলেন নৌবাহিনী প্রধান
নৌবাহিনী প্রধান এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম সরকারি সফরে সৌদি আরবের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। আজ (শনিবার, ৫ সেপ্টেম্বর) তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমনাবন্দর থেকে ঢাকা ছেড়েছেন।

বাংলাদেশ-মালয়েশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওথমান সৌজন্য সাক্ষাৎ করেছেন।

অবসরপ্রাপ্ত সেনাদের কল্যাণে ‘এক পদ, এক বেতন’ নীতি— প্রতিরক্ষা উপদেষ্টার নির্দেশনা
বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এ কে এম শামছুল ইসলাম। পরিদর্শনকালে তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য সরকারের ‘এক পদ, এক বেতন’ (ওয়ান র্যাংক, ওয়ান পে) নীতি বাস্তবায়নের কথা জানান। এছাড়া অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ ও প্রাপ্য সুবিধা নিশ্চিত করতে সমপদের জন্য সমান বেতন নীতি কার্যকরের বিষয়টি ত্বরান্বিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জুলাইকে অস্বীকার করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয়: প্রতিরক্ষা উপদেষ্টা
জুলাইকে অবহেলা ও অস্বীকার করে দেশকে এগিয়ে নেয়া সম্ভব নয় বলে জানিয়েছেন প্রতিরক্ষা ও সশস্ত্র বাহিনী বিভাগের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এ কে এম শামছুল ইসলাম। আজ (শনিবার, ২৫ জুলাই) দুপুরে রাওয়া হেলমেট হলে জুলাই স্মৃতি ফাউন্ডেশন ও রাওয়ার যৌথ উদ্যোগে ফিরে দেখা জুলাই অভ্যুত্থান-২০২৪ শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ইরানে মার্কিন হামলায় নিহত ৪, পাল্টা হামলা আইআরজিসির
টানা ১৩তম দিনে ইরানের বন্দর আব্বাস, জাস্কসহ চারটি শহরের একাধিক স্থাপনায় নতুন দফা মার্কিন হামলায় চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। জবাবে, বাহরাইন ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে ইরান। এদিকে এখন থেকে হামলার স্বীকার জাহাজের ক্ষতিপূরণে যুক্তরাষ্ট্রের কাছে জব্দকৃত ইরানি সম্পদ ব্যবহার করা হবে বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর আইআরজিসির যেকোনো হামলা মোকাবিলায় নিজেদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।

শিখা অনির্বাণে বিদায়ী নৌবাহিনী প্রধানের পুষ্পস্তবক অর্পণ
বিদায়ী নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলাম সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল। আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুরে ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।