সাঁতারু-ফেডারেশন

ক্যারিয়ার সেরা টাইমিং করেও বিদায় সাঁতারু রাফির
স্কটল্যান্ডের গ্লাসগোতে চলছে কমনওয়েলথ গেমস। আসরে বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফির কাটল না হতাশা। ১০০ মিটার ফ্রিস্টাইলের পর ৫০ মিটার বাটারফ্লাইয়ের হিট থেকেও বিদায় নিয়েছেন তিনি। গতকাল (মঙ্গলবার, ২৮ জুলাই) সাঁতারে ব্যর্থ হয়ে বিদায় নেয় সামিউল ইসলাম রাফি।

অলিম্পিক্স থেকে বিদায় নিলেন বাংলাদেশের সামিউল
নিজের সেরাটা খেলেও প্যারিস অলিম্পিক গেমস থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম। এই ইভেন্টে তার সেরা টাইমিং ছিল ৫৩.১২ সেকেন্ড। এবার প্যারিসে সাঁতারের ভেন্যু লা ডিফেন্স অ্যারেনায় ৫৩.১০ সেকেন্ড করে আটজনের মধ্যে হয়েছেন পঞ্চম। এরপরেও আসরে পদক জয়ের স্বপ্ন শেষ এই সাঁতারুর।