
তালায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু
সাতক্ষীরার তালা উপজেলায় ভোটকেন্দ্রে যাওয়ার পথে হৃদরোগে আক্রান্ত হয়ে অনাথ ঘোষ (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মাছিয়ারা গ্রামের ভোলা ঘোষের ছেলে। আজ (বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

সাতক্ষীরায় শেষ মুহূর্তের নির্বাচনি জনসভায় সরব প্রার্থীরা; উন্নয়ন-নিরাপত্তার প্রতিশ্রুতি
আসন্ন ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সাতক্ষীরার বিভিন্ন উপজেলায় পৃথক নির্বাচনি জনসভায় সরব হয়ে উঠেছেন বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীরা। জনসভাগুলোতে উন্নয়ন, বৈষম্যহীন সমাজ, সংখ্যালঘু নিরাপত্তা ও সন্ত্রাসমুক্ত এলাকার প্রতিশ্রুতি উঠে আসে।

তালা ও পাটকেলঘাটাকে উপজেলায় রূপান্তরিত করবো: হাবিবুল ইসলাম
তিনি নির্বাচিত হলে তালা উপজেলাকে পৌরসভা এবং পাটকেলঘাটাকে উপজেলা হিসেবে রূপান্তরিত করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা ১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। গতকাল (শনিবার, ৭ ফেব্রুয়ারি) বিকেলে সাতক্ষীরার তালা উপজেলা বিএনপির আয়োজনে পাটকেলঘাটা বলফিল্ড মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাতক্ষীরায় বিজিবির অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার
সাতক্ষীরার শ্যামনগর সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ভারতীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) দুপুর আনুমানিক ২টার দিকে কৈখালী বিওপির নায়েক সুবেদার মো. রেজাউল করিমের নেতৃত্বে একটি টহল দল ভারতের সীমান্তবর্তী গোলাখালী এলাকায় অভিযান চালায়।

সাতক্ষীরায় ৪.১ মাত্রার ভূমিকম্প অনুভূত
রাজধানী ঢাকা থেকে ১৭৫ কিলোমিটার দূরে সাতক্ষীরা জেলায় ৪.১ মাত্রার একটি হালকা ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ (মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয়। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

সাতক্ষীরায় নির্বাচনি তৎপরতা, উন্নয়ন ও গণতন্ত্রের অঙ্গীকার প্রার্থীদের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনি তৎপরতা জোরদার হয়েছে। জনসভা, সমাবেশ ও গণসংযোগে প্রার্থীরা উন্নয়ন, গণতন্ত্র পুনরুদ্ধার ও সুশাসনের নানা প্রতিশ্রুতি দিচ্ছেন।

সাতক্ষীরায় টমেটো খেতের বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু
সাতক্ষীরায় খেত থেকে টমেটো তুলতে গিয়ে ইঁদুর ও শিয়াল মারার জন্য পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সকালে সদর উপজেলার শিবপুরে এ দুর্ঘটনা ঘটে।

অসৎ নেতৃত্বের কারণে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে: রবিউল বাশার
অসৎ ও দুর্নীতিগ্রস্ত নেতৃত্বের কারণে দেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) সংসদীয় আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশার। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) দিনব্যাপী কালিগঞ্জ উপজেলার মথুরেশপুর, রতনপুর ও ধলবাড়িয়া ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও নির্বাচনি সমাবেশে তিনি এ কথা বলেন।

সুপরিকল্পিতভাবে তালাবাসীকে জলাবদ্ধতা থেকে রক্ষা করবো: হাবিবুল ইসলাম
বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, তালার মানুষের সব থেকে বড় সমস্যা হলো জলবদ্ধতা , সাতক্ষীরা জেলার মধ্যে কৃষি প্রধান তালা উপজেলা। সেজন্য আমি কথা দিচ্ছি, আমি নির্বাচিত হতে পারলে, তালা উপজেলাবাসীকে সুপরিকল্পিতভাবে জলাবদ্ধতার হাত থেকে রক্ষা করবো।

নেতাকর্মীরা অন্যায় করলে দল থেকে বহিষ্কার করা হবে: হাবিবুল ইসলাম হাবিব
দলের কোনো নেতাকর্মী অন্যায় করলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে বলে জানিয়েছেন সাতক্ষীরা-১ (তালা ও কলারোয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বিকেলে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে খলিলনগর ইউনিয়ন বিএনপির আয়োজনে জনসভায় তিনি এ কথা বলেন।

স্বাধীনতার চেতনা রক্ষায় বিএনপির বিকল্প নেই: কাজী আলাউদ্দীন
দেশে স্বাধীনতার চেতনাকে টিকিয়ে রাখতে হলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও তারেক রহমানের কোনো বিকল্প নেই বলে জানিয়েছেন সাতক্ষীরা-৩ (কালিগঞ্জ–আশাশুনি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী আলাউদ্দীন। আজ (সোমবার, ২৬ জানুয়ারি) বিকেলে কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদ মাঠ চত্বরে আয়োজিত জনসভায় তিনি এ কথা বলেন।

সাতক্ষীরায় নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার চম্পাফুল ইউনিয়নের নবীনগর এলাকা সংলগ্ন গলঘেসিয়া নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।