
তাইজে হুতিদের হামলা প্রতিহত করার দাবি ইয়েমেনি বাহিনীর
ইয়েমেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাইজ প্রদেশে হুতিদের হামলা প্রতিহত করার দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। কয়েকটি প্রদেশে সামরিক উত্তেজনা বাড়ার মধ্যে বৃহস্পতিবার আল-মাফালিস ফ্রন্টে এই হামলার ঘটনা ঘটে।

ড্রোন ও রকেটে ১৯টি হামলা; ইসরাইলি বাহিনীকে পিছু হটানোর দাবি হিজবুল্লাহর
দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর দুটি স্থল অনুপ্রবেশ প্রতিহত করা এবং ১৯টি পৃথক হামলা চালানোর দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ড্রোন, রকেট ও কামানের গোলা ব্যবহার করে ইসরাইলি সেনা, সামরিক যান ও অবস্থানগুলোতে এই হামলা চালানো হয়েছে। সংবাদ সংস্থার প্রতিবেদনে আনাদোলু এ তথ্য জানানো হয়।

পরমাণু অস্ত্র নিয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র-ইরান, বাড়ছে সংঘাতের শঙ্কা
সরাসরি না পরোক্ষ আলোচনা, এ বিতর্কের মাঝেই শনিবার আলোচনার টেবিলে বসছে যুক্তরাষ্ট্র ও ইরানের শীর্ষ প্রতিনিধিদল। হোয়াইট হাউজের দাবি, পরমাণু অস্ত্র তৈরি করলে নরকের যন্ত্রণা ভোগ করতে হবে ইরানকে। বিশ্লেষকদের ধারণা, আলোচনা ভেস্তে গেলে সামরিক সংঘাতে জড়াতে পারে দুই দেশ।