সামুদ্রিক প্রাণির ধারাবাহিক মৃত্যু নিয়ে উদ্বেগ; বরগুনায় ভেসে এলো বিশাল আকৃতির মৃত তিমি
বরগুনার তালতলীতে আন্দারমানিক নদীর তীরে ভেসে এসেছে প্রায় ৩২ ফুট দীর্ঘ বিশাল আকৃতির সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী তিমির মরদেহ। আজ (বুধবার, ৯ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার বড়বগি ইউনিয়নের চরপাড়া গ্রামের কাছে আন্দারমানিক নদীর তীরে স্থানীয় লোকজন তিমিটিকে দেখতে পান।