রাকসুর জিএস আম্মারের কার্যক্রমের দায় নেবে না ছাত্রশিবির: সভাপতি মুজাহিদ
পরবর্তী রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণাসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রশিবির। এ সময় সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মারের কার্যক্রম ও রাকসুর আর্থিক ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন করা হলে তার কার্যক্রমের দায়ভার নেবে না বলে মন্তব্য করেছেন শাখা ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল।