
কক্সবাজারকে আমরা পর্যটন হাবে পরিণত করতে চাই: বিমানমন্ত্রী
পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারকে পর্যটন হাবে পরিণত করারা আশা প্রকাশ করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম। আজ (বৃহস্পতিবার, ২৩ জুলাই) দুপুরে কক্সবাজার পর্যটন খাতসহ কক্সবাজার জেলার ভবিষ্যৎ সমন্বিত উন্নয়ন কর্মপরিকল্পনা পর্যালোচনা সংক্রান্ত সভায় তিনি এ কথা বলেন।

২৪ জুলাই-ই পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন?
অসুস্থতার কারণ দেখিয়ে শুক্রবার (২৪ জুলাই) পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন—এমন জোর গুঞ্জন ছড়িয়ে পড়েছে রাজনৈতিক অঙ্গনে। বঙ্গভবনের একাধিক সূত্র এবং বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, তিনি স্বাস্থ্যগত কারণ দেখিয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন এবং শুক্রবার দুপুরের মধ্যে জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত রাষ্ট্রপতির কার্যালয় কিংবা সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীও অবৈধ: সারজিস
গণভোট অবৈধ হলে বিএনপি সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও অবৈধ—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। আজ (সোমবার, ২০ জুলাই) সন্ধ্যায় উপজেলার শহিদ মিনার চত্বরে পথসভায় এনসিপির ‘জুলাই পদযাত্রা’য় এ মন্তব্য করেন তিনি।

সরকারি কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাতমুক্ত হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পুরোপুরি রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বিএনপি জনগণের সরকার, জনগণের পাশে থাকাই অঙ্গীকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি জনগণের সরকার এবং জনগণের পাশে থাকাই তাদের অঙ্গীকার। তিনি বলেন, ‘দুর্যোগ মোকাবিলায় সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে।’

পেছনে যে-ই থাকুক, সামনে আমরা আছি—শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী
সচিবালয়ে আজ (বৃহস্পতিবার, ১৬ জুলাই) সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সংবাদ ব্রিফিংয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ব্রিফিংয়ে শিক্ষার্থীদের আন্দোলন, বিদেশে গ্রেপ্তার আসামিদের প্রত্যর্পণ, শেখ হাসিনাকে দেশে ফেরানো, মাদকবিরোধী অভিযান, জুলাই গণঅভ্যুত্থানে শহিদের তালিকা, পুলিশের বিরুদ্ধে অভিযোগ এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিচারসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

নকলমুক্ত পরীক্ষার পাশাপাশি ‘অটোপাশ’ সংস্কৃতি বন্ধে কঠোর সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জাতীয়ভাবে একটি শিক্ষিত, মেধাভিত্তিক ও শক্তিশালী জাতি গঠনের লক্ষ্যে শিক্ষার মান পুনরুদ্ধার করতে বর্তমান সরকার সম্পূর্ণ আপসহীন। নকলমুক্ত ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা গ্রহণ নিশ্চিত করার পাশাপাশি বিগত ফ্যাসিস্ট আমলের ‘অটোপাশ’ বা ঢালাওভাবে নম্বর বাড়িয়ে দেয়ার অপসংস্কৃতি থেকে দেশকে বের করে আনতে সরকার বদ্ধপরিকর।

‘কিছু মহল সরকারকে বিব্রত করতে চায়; ছাত্রদের আন্দোলন এখনও গুরুত্বের সঙ্গে নিচ্ছি না’
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে এইচএসসি শিক্ষার্থীদের ব্যানারে চলমান ছাত্র আন্দোলন প্রসঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি মন্তব্য করেছেন, কিছু মহল সরকারকে বিব্রত করতে এবং ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইছে।

সংরক্ষিত এমপিদের দায়িত্ব পুরো বাংলাদেশ: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ অধিবেশনে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যদের কাজের পরিধি ও নির্বাচনি এলাকা নিয়ে বিরোধীদল সমালোচনা করেছে। বিরোধীদলের সংসদ সদস্য আখতার হোসেনের উত্থাপিত প্রশ্নের জবাবে সরকারের নীতিগত অবস্থান এবং সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদের স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি খতিয়ে দেখতে নির্দেশনা দেয়া হবে—সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ শাসনামলে প্রতিটি মডেল মসজিদ নির্মাণে ১৩ কোটি কীভাবে ২১ কোটি হলো সেটা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে নির্দেশনা দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের জোরালো ভূমিকা ও সক্ষমতা বৃদ্ধির আহ্বান
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারের বৈঠক
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের ডিপার্টমেন্ট অব অপারেশনাল সাপোর্টের (ডিওএস) আন্ডার সেক্রেটারি জেনারেল (ইউএসজি) অতুল খারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

আ.লীগ রাজনৈতিকভাবে নির্মূল হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে: স্বরাষ্ট্রমন্ত্রী
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে নির্মূল হয়েছে এবং দিল্লিতে দলটির দাফন হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। আজ (শনিবার, ৪ জুলাই) গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শনিবার রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই জাতীয় সম্মেলনে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।