বিজ্ঞাপনের মাধ্যমে স্পাইওয়্যার ছড়ালো ইসরাইলি সংস্থা, হামলার শিকার আল-জাজিরা
কাতারের সংবাদমাধ্যম আল-জাজিরা ও অন্যান্য প্রতিষ্ঠানের ব্যবহৃত বেশ কিছু ডিভাইসে ক্ষতিকারক স্পাইওয়্যার বসাতে সহায়তা করেছে ইসরাইলের একটি বিজ্ঞাপন প্রযুক্তি সংস্থা ডিসকভার-টেক। কানাডাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিটিজেন ল্যাবের এক অনুসন্ধানে এ তথ্য উঠে এসেছে।