মায়ের কাছে ছোট্ট রোহানের একজোড়া রঙিন জুতোই শেষ স্মৃতি!
রাস্তার পাশে রক্তাক্ত পড়ে আছে স্বামী জাহাঙ্গীর আলম আর আড়াই বছরের সন্তান ছোট্ট রোহানের থেতলে যাওয়া মরদেহ। বারবার দেখতে গিয়েও স্বামী সন্তানের এমন হৃদয়বিদারক দৃশ্য কোনোভাবেই দেখতে পারছেন না রূপালী। সন্তানের শোকে পাগলপ্রায় মা রূপালী আক্তার রোহানের শেষ স্মৃতি ‘ঈদে বায়না ধরা একজোড়া রঙিন জুতো আকড়ে ধরে বারবার মূর্ছা যাচ্ছেন ছেলের মুখটা মনে করে। তার বিলাপে শোকের মাতম যেন পরিবার ছাড়িয়ে নেমে এসেছে পুরো এলাকা জুড়ে।