জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: ইতিহাসের এক গুরুত্বপূর্ণ বাঁক ৭ নভেম্বর
ঐতিহাসিক ৭ নভেম্বর আজ। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ইতিহাসের এক যুগসন্ধিক্ষণ। এই বিপ্লবের মধ্য দিয়ে সশস্ত্র বাহিনীতে শৃঙ্খলা ও সংহতি ফিরে আসে। সিপাহী-জনতার সমর্থনে রাজনীতি ও ক্ষমতার কেন্দ্রবিন্দুতে আসেন জিয়াউর রহমান। রাজনীতিবিদের মতে, ৭ নভেম্বরের বিপ্লবের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব পেয়েছে শক্তিশালী ভিত্তি।