হৃদরোগে আক্রান্ত মাদুরোর স্ত্রী; মার্কিন কারাগার থেকে গৃহবন্দী রাখার আবেদন
গুরুতর হৃদরোগের কারণ দেখিয়ে যুক্তরাষ্ট্রের কারাগার থেকে মুক্তি ও নিউ ইয়র্কে গৃহবন্দী থাকার আবেদন জানিয়েছেন ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর স্ত্রী সিলিয়া ফ্লোরেস। বৃহস্পতিবার নিউ ইয়র্কের একটি আদালতে তার আইনজীবীরা এ বিষয়ে বিচারকের কাছে আনুষ্ঠানিকভাবে আবেদন জানাবেন।