সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি: ঘরেই তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলে
বৈশাখী মেঘের আনাগোনা আর বৃষ্টির এই আবহাওয়া (Rainy weather) মানেই ঘরে বসে জমিয়ে খাওয়াদাওয়া। আর সেই আয়োজনে যদি থাকে গরম গরম বিরিয়ানি, তবে তো কথাই নেই! যেকোন অনুষ্ঠানে বা বিশেষ দিনে গতানুগতিক বিরিয়ানির বদলে পাতে আনতে পারেন সিলেটের ঐতিহ্যবাহী আখনি বিরিয়ানি (Sylheti Akhni Biryani)। সুগন্ধি চাল, গরুর মাংস আর বিশেষ মশলার সংমিশ্রণে তৈরি এই খাবারটি স্বাদে যেমন অনন্য, তেমনি ঘ্রাণেও অতুলনীয়।