
সুনীল অর্থনীতির বিকাশে হাইড্রোগ্রাফিক কার্যক্রমে গুরুত্বারোপ রাষ্ট্রপতির
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন নিরাপদ নৌ-চলাচল নিশ্চিতকরণ, সামুদ্রিক সম্পদের অনুসন্ধান ও ব্যবস্থাপনা এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নে হাইড্রোগ্রাফিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন। আগামীকাল ‘বিশ্ব হাইড্রোগ্রাফিক দিবস-২০২৬’ উপলক্ষ্যে আজ (শনিবার, ২০ জুন) দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন।

পটুয়াখালীতে শতকোটি টাকার শুঁটকি উৎপাদনের আশা
সুনীল অর্থনীতির বিশাল ভাণ্ডার বঙ্গোপসাগর। বছর জুড়ে সমুদ্রের বিভিন্ন স্তরে বিচরণ করে ভিন্ন ভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। পটুয়াখালীর মহিপুরে চলতি শুঁটকি মৌসুমে জেলেদের জালে ধরা পড়া চিংড়ি, ফাইশ্যা, পোয়া, বইরাগী, লইট্যাসহ বিভিন্ন সামুদ্রিক মাছের শুঁটকি উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন উৎপাদকরা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় শতকোটি টাকার শুঁটকি উৎপাদনের আশা সংশ্লিষ্টদের।

শেখ হাসিনার সমুদ্র বিজয়ের ধারাবাহিকতায় ব্লু বন্ড নিয়ে কাজ করছে বিএসইসি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমুদ্র বিজয়ের ধারাবাহিকতায় ব্লু বন্ডের মাধ্যমে দেশের অর্থনীতিসহ সুনীল অর্থনীতি সমৃদ্ধশালী করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। মালদ্বীপের রাজধানী মালেতে ১৩ ও ১৪ মে দুইদিনব্যাপী অনুষ্ঠিত প্রথমবারের মতো এশিয়া-প্যাসিফিক ব্লু ইকোনমি ফোরামের সম্মেলনে প্যানেল আলোচনায় একথা বলেন তিনি।