
বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ আজ, দেখা যাবে যেসব এলাকায়
বিশ্বের আকাশে আজ (সোমবার, ১৬ ফেব্রুয়ারি) বছরের প্রথম বলয়গ্রাস সূর্যগ্রহণ (First Annular Solar Eclipse of 2026) সংঘটিত হতে যাচ্ছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (ISPR) গত রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই মহাজাগতিক ঘটনার (Celestial Event) সময়সূচি ও বিস্তারিত তথ্য নিশ্চিত করেছে।

বছরের প্রথম সূর্যগ্রহণ মঙ্গলবার, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?
আগামী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সংঘটিত হতে যাচ্ছে ২০২৬ সালের প্রথম সূর্যগ্রহণ (First Solar Eclipse of the Year)। মহাজাগতিক এই দৃশ্য দেখার অপেক্ষায় মুখিয়ে আছে বিশ্ববাসী। এবারের গ্রহণটি হবে বলয়াকার সূর্যগ্রহণ (Annular Solar Eclipse), যা আকাশপ্রেমীদের কাছে ‘রিং অব ফায়ার’ (Ring of Fire) বা আগুনের বলয় নামে পরিচিত।

১৭ ফেব্রুয়ারি সূর্যগ্রহণ, বাংলাদেশ থেকে কি দেখা যাবে?
মহাকাশ প্রেমীদের জন্য অধীর অপেক্ষার সময় ঘনিয়ে আসছে। আগামী ১৭ ফেব্রুয়ারি আকাশে দেখা যাবে এক বিরল দৃশ্য— বলয়াকার সূর্যগ্রহণ (Annular Solar Eclipse)। জ্যোতির্বিজ্ঞানের ভাষায় একে ‘রিং অব ফায়ার’ (Ring of Fire) বলা হয়। চাঁদ যখন সূর্য ও পৃথিবীর মাঝখানে এসেও সূর্যকে পুরোপুরি ঢাকতে পারে না, তখনই সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো এই দৃশ্য তৈরি হয়।

৩ কোটি মানুষ উপভোগ করলো বিরল সূর্যগ্রহণ
বিশ্বের প্রায় ৩ কোটি মানুষ উপভোগ করলেন বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। বিশেষ দিনটিকে স্মরণীয় করে রাখতে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর বাসিন্দারা পরিবার নিয়ে উপভোগ করেছেন দৃশ্য। অনেকেই করেছেন বিয়ে।

পূর্ণগ্রাস সূর্যগ্রহণের স্থায়ীত্ব হবে সাড়ে ৪ মিনিট
পূর্ণ সূর্যগ্রহণ দেখতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডার কয়েক কোটি মানুষ। এবার পূর্ণগ্রাস সূর্যগ্রহণ স্থায়ী হবে ১ থেকে সাড়ে ৪ মিনিট। এ সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে। দিনের বেলায় নামবে রাতের অন্ধকার। তবে বাংলাদেশ থেকে সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য হচ্ছে না।

সূর্যগ্রহণে পর্যটক চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছে কানাডা
সূর্যগ্রহণকে ঘিরে পর্যটক চাপ সামলাতে প্রস্তুতি নিচ্ছেন নায়াগ্রা জলপ্রপাতের কানাডা অংশের ব্যবসায়ীরা। বিরল এ সূর্যগ্রহণ দেখতে এই অঞ্চলে আসবেন অন্তত ১০ লাখ মানুষ। এ সময় ৩ থেকে ৪ মিনিটের জন্য সূর্য পুরো ঢেকে যাবে।