সৃজনশীল অর্থনীতি প্রকল্প চালুর পরিকল্পনা করছে সরকার: অর্থমন্ত্রী
দেশের শিল্প ও সংস্কৃতিকে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির ওপর দাঁড় করাতে সরকার ‘সৃজনশীল অর্থনীতি প্রকল্প’ চালুর পরিকল্পনা করছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে প্রবাসীদের দেশে ফিরে নিজেদের জ্ঞান, দক্ষতা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে জাতীয় উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।